স্বাধীনতা দিবস-২৬ মার্চ
গান্ধিনগর, গুজরাট। এপ্রিল, ২০০২
‘সমস্ত শিল্পীর একটিই সংসার, যেমন
তোমার ঘরটি আমার এখন’
এরকম দাবি তুলে যন্ত্র-প্রজাপতি,
-আসলে ব্রহ্মার নামে দাঙ্গাবাজ, মৌলবাদী, মতিগতি
যার ভয়ঙ্কর, আমি হিন্দু না মুসলিম, এই প্রশ্নটা
মনে রেখে শান্তি ও অহিংসার কথা বললেন। কবিবন্ধু থাপার
রৌদ্ররুপালি রেখায় ডেকে আনে মৃত্যুকে, অপার
শান্তি মিশনে গিয়েছিলাম গুজরাটে, গান্ধিনগরে।
অথচ এক ফোঁটা
জল পাইনি কোথাও, না-পাওয়ার কথা
দিল্লির এলিট-সেমিনারে বলতে গিয়ে শুনি, ‘আপনার ভারতীয়তা
খতিয়ে দেখতে হবে, দেখা জরুরি, কেননা
বাবরি-মসজিদ ঘটনায় পাল্টিয়ে গিয়েছে জমানা’
সূত্র: ২৬ মার্চ ২০০৩ প্রথম আলোর "স্বাধীনতা দিবস" বিশেষ সংখ্যায় প্রকাশিত
Also Read
-
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
-
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
-
মোজতবা খামেনির শরীরে একাধিক অস্ত্রোপচার, লাগতে পারে কৃত্রিম অঙ্গ
-
মুক্ত গণমাধ্যমকে পোড়ালে গণতন্ত্রও পুড়ে যায়