অন্যান্য বাহিনী
হেমায়েত বাহিনী
হাবিলদার হেমায়েত উদ্দিনের নাম অনুসারে হেমায়েত বাহিনীর নামকরণ করা হয়। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তাঁর রেজিমেন্টে বিদ্রোহ করলে তিনি কিছু বাঙালি সেনা নিয়ে ফরিদপুরে চলে যান। ২৯ মে হেমায়েত বাহিনীর যাত্রা শুরু হয়। হেমায়েত বাহিনীতে পাঁচ হাজার মুক্তিযোদ্ধা ছিলেন। এই বাহিনী গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর এবং যশোরের কিছু অংশে যুদ্ধ পরিচালনা করে। এই বাহিনীর উল্লেখযোগ্য যুদ্ধ ছিল কোটালীপাড়া থানা আক্রমণ, যশোরের গুদাম আক্রমণ, কুরপাড়া কমিউনিটি সেন্টার যুদ্ধ, গোপালগঞ্জ মাদ্রাসা যুদ্ধ।
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন