অন্যান্য বাহিনী
কাদেরিয়া বাহিনী
আনোয়ারুল আলম শহীদ, আবদুল লতিফ সিদ্দিকী ও আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বে টাঙ্গাইলে এই বাহিনী সংগঠিত হয়। কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের আগে কিছু দিন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এই বাহিনীর বেসামরিক প্রধান ছিলেন আনোয়ারুল আলম শহীদ এবং সামরিক প্রধান ছিলেন আবদুল কাদের সিদ্দিকী। পরবর্তী সময়ে এই বাহিনী কাদেরিয়া বাহিনী নামে পরিচিতি পায়। বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার। টাঙ্গাইল ও আশপাশের ১ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকায় তাঁরা অভিযান পরিচালনা করত। কাদেরিয়া বাহিনী প্রায় ৭৩টি যুদ্ধে অংশগ্রহণ করে। তাদের উল্লেখ্যযোগ্য যুদ্ধ হলো মাটিকাটা যুদ্ধ, পাথরঘাটা যুদ্ধ, মাকরাই যুদ্ধ, ধলাপাড়া যুদ্ধ ও কাস্তার যুদ্ধ।
Also Read
-
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড
-
রিকনসিলিয়েশন ছাড়া সমাজ গভীরভাবে বিভক্ত থাকে
-
১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় ফ্রান্সের
-
বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর সর্বশেষ আক্রমণ: এইচআরডব্লিউ
-
‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার সভাপতিকে বহিষ্কার