খবর
৫৮ শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশ নেওয়া এবং ওই সময়ে গঠিত সাংস্কৃতিক সংগঠনের ৫৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। তাঁদের মধ্যে রয়েছেন চরমপত্রের উপস্থাপক প্রয়াত এম আর আখতার মুকুল, সংগীতশিল্পী ফকির আলমগীর, তিমির নন্দী, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, বেগম মুশতারী শফী প্রমুখ।
গত সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ওই গেজেটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয় বলে জানানো হয়। এর আগে গত বছরের নভেম্বরে ১০৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এসব শব্দসৈনিক মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছেন।
সূত্র: ১২ জুলাই ২০১৭, ২৮ আষাঢ় ১৪২৪, বুধবার, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Also Read
-
আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ
-
নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর
-
পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস
-
দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা
-
‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি