খবর
মুক্তিযোদ্ধা যাচাইয়ে নির্দেশিকা নিয়ে রুল
মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠনের প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী সূত্র বলছে, গত বছরের ৪ নভেম্বর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
Also Read
-
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা
-
‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
-
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ
-
তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর
-
মৃত্যুর আগে ব্রুস লির শেষ কয়েক ঘণ্টা, যে রহস্যের জট খোলেনি আজও