খবর
মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বিষয়ে সাংসদের অসন্তোষ
মুক্তিযুদ্ধে অবদানের জন্য শুধু বিভিন্ন বাহিনীর সদস্যদের স্বীকৃতি দেওয়ায় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী। তিনি মুক্তিযুদ্ধের সব সংগঠককে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সংসদে গতকাল বুধবার অনির্ধারিত আলোচনায় তাহজীব এ দাবি করেন।
এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়া গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শামসুল আলম বীর উত্তমকে অভিনন্দন জানিয়ে তাহজীব বলেন, স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য উর্দি পরা লোকজনই পুরস্কৃত হয়েছেন। মুক্তিযুদ্ধে তাঁদের অবদান খাটো করার অবকাশ নেই। কিন্তু সংগঠকদের কোনো সরকারই সম্মানিত করেনি।
পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু বিষয়টি নোটিশ দিয়ে কোনো বিধিতে আনলে ভালো আলোচনা হতো এবং হয়তো সংসদ গ্রহণও করত।’
সূত্র: ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১ ফাল্গুন ১৪২৩, বৃহস্পতিবার, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Also Read
-
পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার রায়ে সন্তুষ্ট আসামিপক্ষ–রাষ্ট্রপক্ষ উভয়েই
-
ঘটনার ১৯ দিনের মাথায় দুজনের মৃত্যুদণ্ড, পর্যালোচনায় আদালত যা বললেন
-
প্রধানমন্ত্রীর দেওয়া সময়ে কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর চাই, বললেন বাবা
-
উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর
-
‘আমরা তেলাপোকা, আমরা থাকব’