খবর
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করার দাবি
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিজয় নিশান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি গঠিত বলে জানানো হয়।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, ছাত্রমৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ মাজহার, শিক্ষার্থী রকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সূত্র: ৩ জানুয়ারি ২০১৬, ২০ পৌষ ১৪২২, রোববার, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাব না: ট্রাম্প