খবর
বঙ্গবন্ধুর চার খুনির খেতাব বাতিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেছে সরকার। এ বিষয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
যাঁদের খেতাব বাতিল হলো, তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নম্বর ২৫), লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নম্বর ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নম্বর ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নম্বর ৩২৯)। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Also Read
-
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
-
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র
-
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
-
যেসব গাছের বীজ ‘বপন’ করে পাখিরা, মানুষ বপন করলে কেন জন্মায় না চারা
-
যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ফাঁস, ‘ওসি ঠিক তো সব ঠিক’