যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বরখাস্ত, কারণ অজানা
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসসহ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পেন্টাগন কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ডিআইএ-র পর্যালোচনার জের ধরে এই সিদ্ধান্ত। পর্যালোচনায় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনা কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে, যা ট্রাম্পের পূর্বের বিবৃতির বিপরীত ছিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজের পছন্দ অনুযায়ী নিয়োগ দিচ্ছেন বলে জানিয়েছেন।
Also Read
-
নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
-
বিদেশ যেতে বাধা, বিমানবন্দরে কী ঘটেছিল তা বললেন সেই তিন নারী
-
পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, পাঠাও বলেছে, কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে
-
খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ
-
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাব না: ট্রাম্প