মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
ভারত

অজিত পাওয়ারের উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি বারামতির কাছে বিধ্বস্ত হওয়ার আগে প্রায় ৩৫ মিনিট আকাশে উড়ছিল। ফ্লাইট ট্র্যাকিং ডেটায় এমনই তথ্য পাওয়া গেছে। উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। এটি বেশ গুরুতর দুর্ঘটনা হওয়ায় ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি) এই ঘটনার তদন্ত করবে বলে আশা করা হচ্ছে।